বুধবার, ৮ মে, ২০১৩

উইন্ডোজ ৭ এ মাউস পয়েন্টার চেঞ্জ করুন



আসসালামু আলাইকুম । অনেক দিন পর আপনাদের জন্য একটি টিপস নিয়ে হাজির হলাম । আজকে দেখাবো কিভাবে উইন্ডোজ ৭ এ আপনার পছন্দের মাউস পয়েন্টার ব্যবহার করতে পারবেন । এজন্য আপনার প্রয়োজন পরবে *.cur বা *.ani ফরমেটে ফাইল । আপনার কাছে এরকম কোন ফাইল না থাকলে এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন । চলুন শুরু করা যাক মাউস পয়েন্টার পাল্টানোর কাজ ।
প্রথমে ডেস্কটপে যেকোন ফাকা স্থানে মাউসের রাইট বাটনে ক্লিক করুন । একটি পুলডাউন মেনু বের হবে । এখান থেকে Personalize তে ক্লিক করুন ।

নতুন একটি উইন্ডো ওপেন হবে । নতুন এ উইন্ডোর ডান পাশে দেখুন লেখা আছে Change desktop icons. এখানে ক্লিক করুন ।

ক্লিক করার পর নতুন একটি উইন্ডো আসবে । এখান থেকে Browse... বাটনে ক্লিক করুন । এবার আপনার মাউস পয়েন্টারটি দেখিয়ে দিন । এবার Apply, Ok করে বের হয়ে আসুন ।

মাউস পয়েন্টার চেঞ্জ করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন হলুদ রং চিহ্নিত অপশন সিলেক্ট থাকে । আবার আগের পয়েন্টার নিয়ে আসার জন্য Use Default (সবুজ রং) বাটনে ক্লিক করুন ।
আরো মাউস পয়েন্টারের জন্য লগইন করুন: www.newdownman.blogspot.com
ফেসবুকে আমাদের পাবেন: www.facebook.com/bestsoft6014

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

ডাউনলোড করে নিন নতুন সিক্লিনার ৪

পিসির অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করার একটি জনপ্রিয় সফটওয়্যার সিক্লিনার। এর মাধ্যমে রিসেন্ট ফাইল, টেম্পরারি ফাইল, হিস্টোরি, কুকি, রেজিস্ট্রি ক্লিন, সফটওয়্যার আনইস্টল, স্টার্টআপ নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ খুব সহজে করা যায়। এটির নতুন ভার্সন ৪ বের হয়েছে। নতুন এ ভার্সন বের হবার সাথে সাথে এর সকল লোগো বদলে গেছে। নতুন ভার্সনে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এছাড়া এটি আপনি টাকার বিনিময়ে প্রোতেও আগ্রেডট করে নিতে পারেন।
Cleaner Tab:
1.Network password
2.Font Cache
3.Menu Order Cache
4.Window Size/Location cache
5.Environment Path
Registry Cleaner Tab:
1.Type Libraries
2.Fonts
3.Installer
4.Run at Startup
5.Sound Events
Tools Tab:
1.File Finder
এছাড়া আগের সুবিধাগুলোতে আছেই। ডাউনলোড লিংক: http://filehippo.com/download_ccleaner/

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

উইন্ডোজ ৭ এ মাইকম্পিউটারের আইকন পরিবর্তন করুন



উইন্ডোজ ৭ এ মাইকম্পিউটারের আইকন পরিবর্তন করার জন্য প্রথমে ডেস্কটপের যেকোন ফাকা জায়গায় মাউসের ডান বাটনে ক্লিক করুন। একটি পুলডাউন মেনু পাওয়া যাবে। তা থেকে Personalize সিলেক্ট করি।


এবার নতুন একটি উইন্ডো পাওয়া যাবে। এখান থেকে Change desktop icons এ ক্লিক করি।

Desktop Icons Settings নামে একটি উইন্ডো ওপেন হবে। নতুন এ উইন্ডো থেকে Computer সিলেক্ট করে Change Icon… বাটনে ক্লিক করি।

এবার নতুন উইন্ডো এলে Browse… বাটনে ক্লিক করে নির্দিষ্ট আইকন ফাইল দেখিয়ে দিয়ে Open এ ক্লিক করে OKতে ক্লিক করি। এবার Apply OK ক্লিক করে বেরিয়ে আসি। দেখা যাবে আপনার পছন্দের আইকন My Computer এ দেখা যাচ্ছে। একই পদ্ধতিতে My Network, Recycle Bin ইত্যাদির আইকনও পরিবর্তন করতে পারবেন। My Computer এর জন্য আইকন www.newdownman.blogspot.com থেকে ডাউনলোড করতে পারবেন।